প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৮ সালের মধ্যে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে নতুন দ্বিপক্ষীয় অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ডেনিশ স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে রাজনৈতিক পরামর্শ সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব তথ্য শেয়ার করেন।
ডেনিশ স্টেট সেক্রেটারি বলেন, নির্বাচিত সরকারের প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে ঢাকা-ডেনমার্ক সম্পর্ককে আরও বিস্তৃত করতে জলবায়ু পরিবর্তন, টেকসই উৎপাদন, মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসনের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এলসবেথ সন্ডারগার্ড ক্রোন জানান, আগামী বছর থেকে দুই দেশের মধ্যে নতুন দ্বিপাক্ষিক অংশীদারত্ব চুক্তির প্রস্তুতি শুরু হবে। ২০২৮ সালের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বন্দর অবকাঠামো ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে ডেনিশ কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া, ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অনুসন্ধানমূলক সংলাপকে সমর্থন করার কথা জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন