প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন প্রযুক্তির উন্নয়নকে মানবকল্যাণে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘নেক্সট জেনারেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, গবেষণা তখনই অধিক কার্যকরী হয়, যখন বিভিন্ন দেশের গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান ঘটে। বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব হলো, শুধুমাত্র বিদ্যমান জ্ঞান বিতরণে সীমাবদ্ধ না থেকে নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং ভবিষ্যতের সমস্যাগুলোর সমাধানে তরুণদের প্রস্তুত করা।
তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারকে দায়িত্বশীলভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ কেবল প্রযুক্তির মাধ্যমে নির্মিত হবে না, বরং প্রযুক্তিকে সঠিক ও দায়িত্বশীলভাবে কাজে লাগানোর ওপরও তা নির্ভর করবে। প্রযুক্তি কেবল নতুন যন্ত্র বা ব্যবস্থা তৈরি করার বিষয় নয়, বরং এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে হবে।
সম্মেলনটি গবেষক, শিক্ষাবিদ এবং প্রযুক্তি সংশ্লিষ্টদের মধ্যে নতুন গবেষণা, সহযোগিতা এবং যোগাযোগের সুযোগ তৈরির সম্ভাবনা সৃষ্টি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন