প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দশ বছর আগে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন গোলকিপার জেরোনিমো রুল্লি। তবে ইংলিশ ক্লাবটির হয়ে তার একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি। এক দশক পর, এবার আবারও সিটিতে ফিরছেন তিনি, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার হিসেবে।
ফরাসি ক্লাব মার্সেই থেকে ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ৩৪ বছর বয়সী রুল্লিকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমে দলের দ্বিতীয় গোলকিপারের জায়গাটি পূরণ করার জন্যই তাকে বেছে নিয়েছে ইংলিশ ক্লাবটি।
সিটির নিয়মিত ব্যাকআপ গোলকিপার জেমস ট্রাফোর্ড সম্প্রতি ৪ কোটি ৫০ লাখ পাউন্ডে লিডস ইউনাইটেডে চলে যাওয়ার কারণে দলে এই জায়গাটি ফাঁকা হয়ে গিয়েছিল। সেই শূন্যতা পূরণে অভিজ্ঞ রুল্লির ওপর আস্থা রেখেছে সিটি।
২০১৬ সালে দেপোর্তিভো মালদোনাদো থেকে সিটিতে যোগ দেওয়ার পর, রুল্লি ধারে রিয়াল সোসিয়েদাদে পাঠানো হয়। পরে ২০১৭ সালের জানুয়ারিতে তিনি স্থায়ীভাবে সেই স্প্যানিশ ক্লাবটির কাছে চলে যান।
রিয়াল সোসিয়েদাদের পর তিনি ভিয়ারিয়াল ও আয়াক্সের হয়ে খেলেছেন। ২০২৩ সালে তিনি ফরাসি ক্লাব মার্সেইতে যোগ দেন। গত দুই মৌসুমে মার্সেইয়ের হয়ে ৭৩টি ম্যাচে অংশগ্রহণ করেছেন রুল্লি। ২০২৪-২৫ মৌসুমে লিগ ওয়ানে মার্সেইয়ের রানার্সআপ হওয়ার পথে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
জাতীয় দল আর্জেন্টিনার হয়ে রুল্লির অভিজ্ঞতা কম নয়। তিনি এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন তিনি। সর্বশেষ উত্তর আমেরিকা বিশ্বকাপেও স্কোয়াডে ছিলেন রুল্লি। তবে টুর্নামেন্টের পুরো সময় এমিলিয়ানো মার্টিনেজের বিকল্প হিসেবে বেঞ্চে থাকতে হয়েছে তাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন