প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দারিদ্র্য এবং বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে ফুটবলে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে ছোট্ট জান্নাতুল ফেরদৌস ফারিহা। ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৬’-এ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে। এবার তার ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।
ফারিহার বিকাশের জন্য সংস্থাটি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এক বছরের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। এছাড়া, ফুটবল সরঞ্জাম, জার্সি, বুট ও ট্র্যাকস্যুটের পাশাপাশি তার উন্নত চিকিৎসার সকল ব্যয় বহনের ঘোষণা দিয়েছে তারা।
বাকপ্রতিবন্ধী বাবার ও দিনমজুর মায়ের সন্তান ফারিহা। সীমিত সামর্থ্য এবং বিভিন্ন বাধার মধ্যেও ফুটবলের প্রতি তার ভালোবাসা এবং প্রতিভার স্বাক্ষর রয়েছে। তার এই প্রতিভা যেন আর্থিক সংকটের কারণে থেমে না যায়, ফুটবল চালিয়ে যাওয়ার সুযোগ যেন নিশ্চিত হয়- সেই লক্ষ্যেই মহিলা ক্রীড়া সংস্থা পাশে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারিহার জন্য এই সহায়তার ঘোষণা দেন সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মহিলা ক্রীড়া সংস্থার এই উদ্যোগে ফারিহা উচ্ছ্বসিত। আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম পাওয়ার আশ্বাস তার ফুটবলে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাচ্ছে। ভবিষ্যতে নিজের পারফরম্যান্সের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায় এই ক্ষুদে ফুটবলার।
সংস্থাটির প্রত্যাশা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং পরিচর্যা পেলে একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফারিহা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন