প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান বর্তমানে মার্কিন রাজধানী ওয়াশিংটনে অবস্থান করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার এই সফর ও বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট তিনটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, রোমান গফম্যান ওয়াশিংটনে সিআইএ (CIA)-এর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন। এছাড়া, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতের জন্য তার মায়ামি সফরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালাতে রাজি করানোর চেষ্টা করছেন। এমন একটি স্পর্শকাতর সময়ে মোসাদ প্রধানের এই আমেরিকা সফর অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের ওপর বর্তমান কৌশল অর্থাৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বন্দর অবরোধের মাধ্যমে তেহরানকে চাপে রাখার বিষয়টিকে আপাতত বেশি গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন দেখা দিলে তিনি সামরিক শক্তি প্রয়োগের পথ থেকেও সরে দাঁড়াবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। মোসাদ প্রধানের এই দ্বিপক্ষীয় বৈঠকে মধ্যপ্রাচ্যের আগামী দিনের কৌশল নিয়ে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: অ্যাক্সিওস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন