প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সক্ষমতা প্রমাণের জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস ছাড়াই খেলা শুরু হয়েছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল আলোচনার মাধ্যমে প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই ম্যাচটি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে এখানে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া প্রতিযোগিতা এবং ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবারই প্রথম আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মাধ্যমে বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে স্টেডিয়ামটি।
ম্যাচের প্রস্তুতি নিয়ে গত ১৯ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে আসা এই প্রতিনিধিদলটি পিচ, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা, লজিস্টিকস, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থান ও সম্প্রচারসুবিধাসহ পুরো ভেন্যু ঘুরে দেখেন।
পরিদর্শনের পর বিসিবি মাঠের আধুনিক সুযোগ-সুবিধা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, এই স্টেডিয়ামে ভবিষ্যতে আরো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। এছাড়া এই কমপ্লেক্সে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ নির্মাণের কাজ চলমান রয়েছে, যা ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা। সিরিজের প্রথম টেস্ট আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৫ নভেম্বর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।
বিসিবি একাদশ : মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এস এম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্ম, ফাহাদ হোসেন, হোসেন ও সান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন