প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন। তিনি রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর আরোপিত অনেক নিষেধাজ্ঞা ও শুল্ক শিথিল করেছেন। গত মাসে স্বাক্ষরিত একটি আইনের আওতায় রোববার থেকে এসব নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। ট্রাম্পের দাবি, ‘জাতীয় স্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদি প্রস্তাবিত পদক্ষেপ কার্যকর হয়, তাহলে রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ সৃষ্টি হতো। এতে ভারত ও চীনসহ অন্তত ১০টি দেশ শুল্কের ঝুঁকিতে পড়তে পারত।
এক্ষেত্রে ওই দেশগুলোকে ছাড় দেওয়া হয়েছে বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার গভীর রাতে প্রকাশিত এক নির্বাহী আদেশে তিনি উল্লেখ করেন, ‘আমি এতদ্বারা গ্রাহাম আইনে নির্ধারিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও শুল্ক প্রয়োগ স্থগিত করছি। এ মুহূর্তে এ ধরনের ছাড় দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে—এ মর্মে আমি কংগ্রেসে একটি প্রত্যয়নপত্র জমা দিয়েছি।’
তবে এই সিদ্ধান্তকে স্থায়ী অব্যাহতি হিসেবে দেখা যাবে না। নির্বাহী আদেশে আপাতত সংশ্লিষ্ট শুল্ক কার্যকর করা স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প চাইলে আবারও এসব শুল্ক আরোপ করতে পারবেন।
যদিও ট্রাম্পের সেই ‘জাতীয় স্বার্থের’ নেপথ্যে আদতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভয় আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এর আগে মার্কিনিদের মন জয়ে রাশিয়া থেকে বিপুল পরিমাণে ডিজেল কেনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এর আগে রাশিয়ার থেকে তেল কেনার জন্য অন্যদের হুঁশিয়ারি দিতেন ট্রাম্প। এখন তিনিই রাশিয়ার থেকে ডিজেল কেনার কথা ঘোষণা করলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন