প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও বিশ্ব কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার ভাণ্ডারিয়া পজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে প্রশাসনের কর্মকর্তা ,বিভিন্ন শ্রেণি পেশার নারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিক্ষার্থীরা অংশ নেন।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রত্নেশ্বর হালদার, পৌর বিএনপি আহবায়ক আব্দুল মন্নান, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, সমাজসেবক জুলফিকার হায়দার উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের সুরক্ষা, মানসিক বিকাশ, শিক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সেই সাথে যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ ও বৈষম্যহীন সুযোগ সৃষ্টিতে সকলের দায়িতশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন