প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে আটক ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক মোসলেম উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির সামনে প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ, গাজীপুর এবং যুব জমিয়ত বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এটি আয়োজন করা হয়।
সূত্র থেকে জানা যায়, যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক মোসলেম উদ্দিন গণপিটুনির শিকার হন। পরে, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি আব্দুল রশীদ আকন্দ, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির আনোয়ার হোসেন, মুফতি আমিরুল ইসলাম, আব্দুল করীম নাটোরী, মাওলানা কেরামত আলী, আলমাস হোসেন ও সেলিম হোসাইন।
প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তাঁরা একইসঙ্গে শিক্ষক মোসলেম উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা। এ সময় প্রতিবাদ সভা ও মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন