প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে হোয়াইট হাউসের নতুন সংযোজনগুলো প্রদর্শন করেছেন। বৃহস্পতিবার, ট্রাম্প শিকে নতুন গ্রানাইটের তৈরি হেলিপ্যাডটিও দেখান। প্রায় ১০ মিনিট ধরে তিনি শিকে হেলিপ্যাডটি ঘুরিয়ে দেখান।
জুলাই মাসে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, শির রাষ্ট্রীয় সফরের পূর্বে হেলিপ্যাডের নির্মাণকাজ শেষ করার জন্য ট্রাম্প কর্মীদের দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছিলেন।
নতুন প্রজন্মের ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার অবতরণের সময় হোয়াইট হাউসের লনের ঘাস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। এই দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য গত জুনে নতুন হেলিপ্যাড নির্মাণের কাজ শুরু হয়।
হোয়াইট হাউসে প্রবেশের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি পাথর সম্পর্কে ভালো জানেন এবং ভালো মানের গ্রানাইট তার খুব পছন্দ।’
ট্রাম্প শিকে হেলিপ্যাডে রাখা ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারের ভেতরেও কিছু সময়ের জন্য নিয়ে যান। পরে, ট্রাম্প শি চিন পিংকে আলাদাভাবে ‘প্রেসিডেনশিয়াল ওয়াক অব ফেম’ ঘুরিয়ে দেখান।
এটি হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের একটি হাঁটার পথ, যা ট্রাম্প সংস্কার করেছেন। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্টদের স্মরণে বিভিন্ন ফলক স্থাপন করা হয়েছে। তবে, ওই ফলকগুলোর কয়েকটিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামাসহ ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত কয়েকজন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন