প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট ভাইয়ের মৃত্যুতে জানাজা ও দাফনে অংশগ্রহণ করেছিলেন বড় ভাই। ছোট ভাইকে শেষ বিদায় জানিয়ে বাড়ি ফেরার পর কিছু সময়ের মধ্যে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। দুই ভাইয়ের এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত দুই ভাই হলেন আ. হাকিম তালুকদার (৮০) এবং তাঁর বড় ভাই আ. আজিজ তালুকদার (৮২)।
পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে ছোট ভাই আ. হাকিম তালুকদার মারা যান। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বড় ভাই আ. আজিজ তালুকদার। পরে ছোট ভাইয়ের দাফনেও তিনি উপস্থিত ছিলেন। দাফন শেষে বাড়িতে ফিরে কিছু সময় পর অসুস্থ হয়ে পড়েন আজিজ তালুকদার। একপর্যায়ে তিনি মারা যান।
নিহত আজিজ তালুকদারের ছেলে মো. নূরুজ্জামান তালুকদার বলেন, ‘আমার বাবা ও চাচা পিঠাপিঠি বয়সের ছিলেন। তাদের মধ্যে সম্পর্কও ছিল খুবই মধুর। আমাদের বাড়িও পাশাপাশি। চাচা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।’
দুই ভাইয়ের বিদায়ে গোলবুনিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পাশাপাশি বসবাস এবং গভীর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ দুই ভাইয়ের একই দিনে পৃথিবী ছেড়ে যাওয়ার ঘটনায় শোকাহত স্বজন ও এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন