প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন মাদক মামলায়, সাতজন আদালতের পরোয়ানাভুক্ত, ১৮ জন মাদকসেবনের অভিযোগে এবং জনশৃঙ্খলা রক্ষায় ১৫১ ধারায় একজন রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকের নেতৃত্বে একাধিক পুলিশ টিম এই অভিযান পরিচালনা করে।
মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন—চেঙ্গাকান্দি এলাকার আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আব্দুল কাদির (৪১), ভাটিবন্দর এলাকার আছিয়া (৫৫) এবং শাহপুর এলাকার কাউসার (৪০)।
এছাড়া, আদালতের পরোয়ানাভুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন, আলামিন ও মোহাম্মদ আলীকে।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে সোনারগাঁয়ে এসে বসবাসকারী ও ভাড়াটিয়াও রয়েছে। জনশৃঙ্খলা রক্ষায় ১৫১ ধারায় মো. আরাফাত (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন