প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যানচেস্টার ইউনাইটেড ভুলের একটি চক্রে আটকা পড়েছে। রক্ষণের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে, এবং আত্মবিশ্বাসের অভাবও প্রকট। এই পরিস্থিতিতে প্রিমিয়ার লিগে রেলিগেশন-লড়াইয়ের ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দলের সামনে।
রেড ডেভিলসের রেলিগেশন এখনো অবাস্তব মনে হতে পারে, কিন্তু বিশ্লেষক সংস্থা অপ্টার হিসাব অনুযায়ী, তাদের চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার সম্ভাবনা ২৭ শতাংশ। এমন অবস্থায়, শনিবার দুর্দান্ত ফর্মে থাকা ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে যাচ্ছে ইউনাইটেড।
গত সপ্তাহে লিভারপুলের কাছে ৪-০ গোলে পরাজিত হওয়ার পর, ম্যানচেস্টার ইউনাইটেড রেলিগেশন জোনে চলে যায়। এরপর মিডফিল্ডার কোবি মাইনু সতর্ক করে বলেন, “আমাদের বাঁচাতে কেউ আসছে না।”
মাঝ সপ্তাহে স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আত্মবিশ্বাস পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া হয় আরও কিছু ভুলের কারণে। বিশেষ করে গোলরক্ষক সেনে লামেন্সের কিছু ভুল এবং রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জন্য দলটিকে মূল্য দিতে হয়েছে।
২-২ গোলে ড্র হওয়া ম্যাচটির পর, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল (৩৬), সবচেয়ে বেশি পেনাল্টি (৫) এবং সবচেয়ে বেশি লাল কার্ড (৫) হজম করেছে ইউনাইটেড।
ওল্ড ট্রাফোর্ডে দায়িত্ব গ্রহণের পর নতুন কোচ মরিসিও পচেত্তিনো জানেন যে, পরিস্থিতি তার জন্য চ্যালেঞ্জিং। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে মৌসুমে লিগের মাত্র দ্বিতীয় জয়ের খোঁজে নামবে ইউনাইটেড।
পর্তুগালে বুধবারের ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে পচেত্তিনো বলেন, “আমার মনে হয়, আমাদের খেলোয়াড়দের উৎসাহ দিতে হবে এবং নিজেদের খেলার ওপর সত্যিকার অর্থেই বিশ্বাস রাখতে হবে। আমাদের আরও বেশি করে বিশ্বাস রাখতে হবে।”
তবে ব্যক্তিগত ভুল কমানোর উপায় খুঁজে না পাওয়া পর্যন্ত প্রতিপক্ষ দলগুলো এই দুর্দশাগ্রস্ত জায়ান্টদের বিরুদ্ধে জয়ের আশা করতেই পারে।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন