প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ বিশ্ব মশা দিবস। প্রতি বছর এই দিবসটি মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং এসব রোগের প্রতিরুদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য পালিত হয়। এবারের বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য হলো : ‘একসাথে কাজ করি : মশা-সহনশীল সমাজ গড়ে তুলি’।
১৮৯৪ সালে বৃটিশ চিকিৎসক প্যাট্রিক ম্যানসন এবং ভারতীয় মেডিক্যাল সার্ভিসের কর্মকর্তা রোনাল্ড রস ম্যালেরিয়ার সম্ভাব্য বাহক হিসেবে মশা নিয়ে গবেষণা শুরু করেন। কয়েক বছরের গবেষণার পর ১৮৯৭ সালের ২০ আগস্ট তারা এই বিষয়টি প্রমাণিত করেন, যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার পরজীবী বহন করতে পারে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য রোনাল্ড রস পরবর্তীতে নোবেল পুরস্কার লাভ করেন।
তাদের এই ঐতিহাসিক আবিষ্কারের দিনটিকে স্মরণ করে ২০ আগস্ট তারিখটি বিশ্ব মশা দিবস হিসেবে পালন করা হয়। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন তাদের আবিষ্কারটির তাৎপর্য ধরে রাখতে ২০ আগস্ট বিশ্ব মশা দিবসের নামকরণ করে, যা প্রতিবছর উদযাপন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন