প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাঙালির সম্প্রদায়-বিরোধের পটভূমিতে নজরুল-পাঠ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ড. সাকিনা আজহার সেমিনার কক্ষে আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের সভাপতিত্ব করেন আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ। মূল প্রবন্ধটি উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট নজরুল গবেষক ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. সৈয়দা মোতাহেরা বানু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম।
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ।
সেমিনারে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন