প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের কালীবাড়ি ও হাজীগঞ্জ বাজার মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, "এবারের শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।" তিনি উল্লেখ করেন, "তার জন্য পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।" তিনি আরও জানান, এতে কোনো ধরনের হুমকি নেই। কারণ, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি হুঁশিয়ারি দেন, "কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।"
তাছাড়া কিশোর গ্যাং ও মাদক নির্মূলে চাঁদপুরে পুলিশের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন ডিআইজি।
এর আগে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজিকে ফুল দিয়ে স্বাগত জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন