প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের পাশে ফুটপাতে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ কর্তৃক। নবজাতকটির বয়স আনুমানিক এক দিন হতে পারে।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাত থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহটি একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন