প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসি এখনো বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত আর্জেন্টাইন তারকার পাশে উপস্থিত হয়েছেন ফুটবল বিশ্বের অসংখ্য তারকা। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সান্ত্বনাবার্তা। মেসিকে সমবেদনা জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি রেকর্ড গড়েছেন পর্তুগিজ এই তারকা।
বাবার স্মৃতিতে মেসি যখন একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন, তখন তার নিচে মন্তব্য করেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’ রোনালদোর এই ছোট্ট বার্তাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাসে সবচেয়ে বেশি পছন্দ পাওয়া মন্তব্যে পরিণত হয়েছে। মাত্র তিন দিনের মধ্যেই মন্তব্যটির পছন্দের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। পরে এটি প্রায় ৬৫ লাখে পৌঁছে যায়।
মজার কথা, এই রেকর্ডটি এরই মধ্যে রোনালদোর দখলে ছিল। এর আগে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে যে মন্তব্য করেছিলেন রোনালদো, সেটিতে ২০২৫ সালের শেষ দিকে পছন্দের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছিল। এবার মেসিকে সান্ত্বনা জানাতে গিয়ে নিজের সেই রেকর্ডটি তিনি ভেঙে ফেললেন।
মেসির জীবনে বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবলার হিসেবে তার বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা পর্যায়ে হোর্হে মেসি ছিলেন ছেলের অন্যতম প্রধান ভরসা। সেই জন্য বাবার মৃত্যুতে মেসির আবেগঘন বার্তায় ফুটে উঠেছে গভীর শোক ও ভালোবাসা।
দুই কিংবদন্তির ফুটবল দ্বৈরথ নিয়ে আলোচনা অনেক বছর ধরেই চলেছে, তবে ব্যক্তিগত শোকের সময়ে মেসির পাশে দাঁড়িয়ে রোনালদো এক ভিন্ন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে তার এই কয়েকটি শব্দ এখন ফুটবলপ্রেমীদের কাছে সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন