প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত এক সপ্তাহে সৌদি আরব ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ প্রবাসীকে আটক করা হয়েছিল।
আটককৃতদের মধ্যে ৭ হাজার ৫০৪ জন আবাসন আইন ভাঙার অভিযোগে, ৩ হাজার ৭৮৩ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের কারণে এবং ৩ হাজার ৫০৯ জন শ্রম আইন ভঙ্গের দায়ে আটক হন।
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ২৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। এছাড়া, অবৈধভাবে দেশ ছাড়ার সময় ২৫ জনকে আটক করা হয়েছে।
আইন ভঙ্গকারীদের আশ্রয় দেওয়ার বা কাজে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ৩০ হাজারেরও বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সৌদি প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা কাউকে লুকিয়ে রাখলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং অপরাধে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন