প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মো. হুমায়ুন কবিরের নামাজে জানাজা আজ সম্পন্ন হয়েছে। জানাজাটি বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
জানাজায় অংশগ্রহণ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ, এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন।
নামাজে জানাজা শেষে আইজিপি মো. আলী হোসেন ফকির মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।
মো. হুমায়ুন কবির গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন