প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাইলস্টোন স্কুল ও কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া মাহফিল। গত বছরের ২১ জুলাই সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার উদ্দেশ্যে মাইলস্টোন কলেজের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সর্বমান্য উপদেষ্টা কর্নেল নূরন নবী (অব.)। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল ও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে জড়ো হয়ে দোয়া মাহফিলে অংশ নিয়ে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও কাঁদলেন। ছবি : লুৎফর রহমান
দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একইসাথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয় মাইলস্টোন পরিবার থেকে।
আয়োজকরা আরও উল্লেখ করেন, এই শোক ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের দ্রুত আরোগ্য এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন