প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু (উত্তর) থানার দক্ষিণ মেদেনীমণ্ডল মাওয়া পুরাতন ঘাটের একটি অটোরিকশার গ্যারেজ থেকে ৯৫টি পুরোনো ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ১৯ সেপ্টেম্বর রাত ৩টার সময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত গ্যারেজের তালা ও শিকল কেটে ভিতরে প্রবেশ করে। তারা পাহারাদার মাসুমকে বেঁধে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। পরে তারা ২২টি অটোরিকশা থেকে ৯৫টি ব্যাটারি ও ২২টি চার্জার নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
এই ঘটনার পর ২৪ সেপ্টেম্বর পদ্মা সেতু (উত্তর) থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থেকে মো. মাসুদ (৩৩), সিরাজদিখানের মালখানগর থেকে আছলাম শেখ (৩৮) এবং টঙ্গীবাড়ীর দক্ষিণ বেতকা থেকে মো. সজিব ফকিরকে (২৯) গ্রেফতার করা হয়। মাসুদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৯৫টি ব্যাটারি।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। অন্য অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া আছলাম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন