প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নতুনভাবে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তাকে দেশের দুটি বিশেষায়িত প্রতিষ্ঠানের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
গত বুধবার, ৪ নভেম্বর, স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন দায়িত্ব অনুযায়ী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও রাজনীতিবিদ। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করার পর যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় এমএসসি এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। ইংল্যান্ডে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নেওয়ার পর, ২০০০ সাল থেকে তিনি লন্ডনে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত রয়েছেন। তার গবেষণাকর্ম শিশুদের চক্ষু রোগ নিয়ে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সাইট সেভার্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আন্তর্জাতিক কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে তার গবেষণা ও জনস্বাস্থ্য সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ, তিনি এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি অ্যাওয়ার্ড, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক চক্ষু সংগঠন আইএপিবি থেকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল আই হেলথ হিরো’ পদকে ভূষিত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন