প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়।
এতে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল উড্ডয়ন প্রশিক্ষক পরিবারের গর্বিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতার সমন্বয়ে আগামী দিনের নবীন বৈমানিকদের প্রশিক্ষণ প্রদানে তারা সক্ষম হবেন এবং তাদের সুনিপুণ দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় প্রস্তুত হবে দক্ষ ও আত্মবিশ্বাসী বৈমানিকের একটি দল। যারা ভবিষ্যতে বাংলাদেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে।
এছাড়া, ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার মির্জা মো. জুবাইর হোসেন, জিডি(পি) প্রশিক্ষণকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে বহুল প্রত্যাশিত ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। অনুষ্ঠান পরিচালনায় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক, বিমান বাহিনী ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন