প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সউদী আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের ফলে বাংলাদেশ থেকে সউদী আরবগামী সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে মোট ১৩৪টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগোর ২৮টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবন্দরগুলোর পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার কার্যক্রমে প্রভাব পড়ছে।এসআইপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন