প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর রামপুরায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করার সঙ্গে সাথে একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৪ মার্চ ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত গ্রহণ করে। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ১৫ ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল।
মামলায় পাঁচজন আসামি রয়েছে, যাদের মধ্যে চারজন পলাতক। তারা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশের খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। অপর আসামি, পুলিশের সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগ অনুসারে, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে আমির হোসেন সংঘর্ষের মধ্যে পড়েন। প্রাণ রক্ষার জন্য তিনি রামপুরার একটি নির্মাণাধীন ভবনের চারতলায় আশ্রয় নেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে নিচে লাফ দিতে বলে। ভয়ের কারণে তিনি ভবন থেকে লাফ দিয়ে রড ধরে ঝুলে থাকেন। এ সময় এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে। গুলিতে তার দুই পা আহত হয়।
প্রায় তিন ঘণ্টা পর এক শিক্ষার্থী ও দুই চিকিৎসক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় আমির প্রাণে বেঁচে গেলেও একই দিন রামপুরায় আরও দুজনকে গুলি করে হত্যার অভিযোগ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন