প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের উচ্চ পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা তিনজনই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সুইসইনফোর বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য প্রকাশ করে।
ভ্যালাইস আঞ্চলিক পুলিশের একটি বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করা ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক-ইঞ্জিনবিশিষ্ট বিমানটি লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানে থাকা তিনজনের সবাই প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর জরুরি সেবা ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু বিমানের ভেতরে থাকা তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল উপস্থিত হয়। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন