প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কে.জি. সুপারিসহ ২৫ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা উপজেলার লাল বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই অবৈধ সুপারিসহ পাচারকারী চক্রের ২৫ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত সুপারি ও বোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন