প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন ভবনে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছে।
হামলার পর ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে, যা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
বৃহস্পতিবার, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র সৌদ আল আতওয়ান এক বিবৃতিতে জানান, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে। তারা অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
তবে হামলার ধরন, কীভাবে এটি সংঘটিত হয়েছে কিংবা নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সৌদ আল আতওয়ান বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কুয়েতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই সময়, নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছে সেনাবাহিনী।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতির ওপর নিরাপত্তা বাহিনী নিবিড়ভাবে নজর রাখছে।
এই হামলার ঘটনা ঘটে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিশ্লেষকদের মতে, কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে হামলার ঘটনা সংঘাতের ভৌগোলিক বিস্তৃতিকে আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে, উপসাগরীয় অঞ্চলে বিদেশি প্রতিষ্ঠান ও অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনার রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন