প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে ওই নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ শুনে আশেপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেন। পরে তারা দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় শারমিন বেগম জানান, তিনি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পান। এরপর তিনি তার ভাগনেকে ডাক দেন। ভাগনে আসার পরে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুটিকে তিনি কোলে তুলে নেন। নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। এছাড়া শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।
রফিকুল ইসলাম বলেন, যখন তিনি বাড়িতে খেতে বসছিলেন, তখন তার খালা ডাক দেন। তিনি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যান। পরে জঙ্গলের মধ্যে নবজাতক শিশুটিকে দেখতে পান। খালা নবজাতক কন্যাশিশুটিকে কোলে তুলে নেন। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, বিকেলে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলের মধ্যে থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। নবজাতক কন্যাশিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন