প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক নাজমা আশরাফির সাথে নানিয়ারচর উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এসময় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সকল দপ্তরের সরকারি সেবা সহ আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম, নানিয়ারচর উপজেলার বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর থানার ওসি তৌফিকুল ইসলাম ও নানিয়ারচর সরকারি কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক নাজমা আশরাফি নানিয়ারচর উপজেলায় পৌঁছালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নানিয়ারচর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন