প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে ফ্লোরে কাটাতে হয়েছে তার দিন। পরে একটি বেডের ব্যবস্থা করা হয়। তার অসুস্থতার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে জানতেন না অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রিফাত চৌধুরীর অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমকে মন্তব্য করতে গিয়ে আজাদ আবুল কালাম বলেন, “রিফাত চৌধুরীর অসুস্থতার খবর আমি জানি না।”
অভিনেতার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও বিষয়টি তার নজরে আসেনি, এমনটি জানালে বিস্ময় প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, “আমি নিজেই অসুস্থ। সে জন্য হয়তো চোখে পড়েনি।”
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, রিফাত চৌধুরীর অসুস্থতার খবর সোমবার তার নজরে আসে। মঙ্গলবারই সংঘের একটি প্রতিনিধি দল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করবে।
তিনি আরো জানান, রিফাত চৌধুরী অভিনয় শিল্পী সংঘের সদস্য নন। এ কারণে তার অসুস্থতার খবর পেতে দেরি হয়েছে।
এ সময় অভিনয় শিল্পী সংঘের নানা সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন সংগঠনের এই নেতা। তার বক্তব্যে, “অভিনয় শিল্পী সংঘের ১৫০০ সদস্য রয়েছে। অধিকাংশের চিকিৎসার ব্যাপারগুলো আমাদের দেখতে হয়। এর বাইরে সময় হয় না কিংবা সামর্থ্য নেই। তবে রিফাত ভাই আমাদের মেম্বার না, এটা কোনো বিষয় না। ওনার বিষয়টি গতকাল থেকে সিরিয়াসলি দেখছি। আজ অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা রিফাত ভাইকে কিছু আর্থিক সাহায্য করব। ওনার জন্য একটি তহবিল গঠন কিভাবে করা যায় সেটা দেখছি।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন