প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল, ২৭ অক্টোবর, ২০২৬ : আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
এই উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা যুবদল আজ মঙ্গলবার দুপুর ১২টায় পৃথক সমাবেশ ও র্যালির আয়োজন করে।
দুপুর ১২টায় মহানগর যুবদল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। পরে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এদিকে, জেলা যুবদলও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীর সদর রোডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিনুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি এইচএম তসলিম উদ্দিন, মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুনসহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তাদের মতে, তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। বক্তারা সকলকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন