প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেছেন, তেহরানের দেওয়া এই প্রস্তাব "একেবারেই যথেষ্ট নয়।" ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই এবং প্রয়োজন হলে দেশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে।
টাইম ম্যাগাজিনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন-ইসরায়েল ও ইরান সংকট নিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেছেন। যদিও সাক্ষাৎকারটি কিছুদিন আগে নেওয়া হয়েছিল, সম্প্রতি তা প্রকাশিত হয়েছে।
ট্রাম্প দাবি করেছেন, ইরানের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ এবং তাদের অর্থনীতি ধসে পড়ার পথে রয়েছে। তিনি বলেন, ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে আগ্রহী, কিন্তু ওয়াশিংটন কোনো দুর্বলতা প্রদর্শন করবে না, বরং একটি "প্রকৃত ও কঠোর চুক্তি" চায়। তিনি জানান, আমেরিকা ইরানের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে রয়েছে। ইরানের প্রস্তাব তিনি আংশিক দেখেছেন, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।
মধ্যবর্তী নির্বাচনের (Midterm Elections) পর ইরানে আবার সামরিক হামলা জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যে, এক বছর আগে যে শর্ত তিনি প্রত্যাখ্যান করেছিলেন, তা তিনি এখনো মেনে নেবেন না। মার্কিন বাহিনীর সামরিক শক্তিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ সংকটের খবরগুলো সম্পূর্ণরূপে ভুয়া। পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে এবং তা মিত্রদেশগুলোর মধ্যে বিতরণ করা হবে।
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হলে বিশ্ববাজারে তেলের দাম আবার আগের মতো কমে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন