প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোংলার তিন শতাধিক তরুণ ও স্থানীয় প্রতিনিধিরা পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে বিশেষ শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) "ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ" প্রকল্পের আওতায় এই ব্যতিক্রমী আয়োজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা ছিল।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমীর নেতৃত্বে উপস্থিত সবাই প্লাস্টিক দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার জন্য বিশেষ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর অতিথিরা এবং স্থানীয় পরিবেশকর্মীরা একটি সুনির্দিষ্ট 'অঙ্গীকার বোর্ডে' স্বাক্ষর করেন।
এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, "প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।" তিনি পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ ও যুবসমাজের অগ্রণী ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মোঃ সহিদুল ইসলাম (সিয়াম) প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, "এ ধরনের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান মানুষের দৈনন্দিন জীবনশৈলী ও পরিবেশ সচেতন দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বড় ভূমিকা রাখবে।"
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের টেকসই সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন জাতিসংঘ শিল্প ও উন্নয়ন সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট মোঃ মহিদুল ইসলাম, 'সুন্দরবন রক্ষায় আমরা'-র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল এবং 'ইয়ুথ ফর সুন্দরবন'-এর প্রতিনিধি জান্নাতুল সাদিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জানে আলম বাবু।
আলোচনা সভা ও শপথ গ্রহণ পর্বের পর অডিটোরিয়াম থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে মোংলা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা শহরের মেরিন ড্রাইভ রোড এলাকায় সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং প্লাস্টিকসহ অন্যান্য ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। দিনব্যাপী এই পুরো কর্মসূচিতে তিন শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন