প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মো. রিয়াদ (২০) এবং রিগেন চক্রবর্তী (৩৫)। আহত যাত্রীর নাম প্রণয় কর্মকার (২১)। নিহত ও আহত তিনজনই ছিলেন অটোরিকশার যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে।
গুরুতর আহত প্রণয় কর্মকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে।
তিনি আরও বলেন, নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থার জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন