প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ হওয়া দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রিফট হিমবাহ থেকে মরদেহগুলি পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ওয়ালিস ক্যান্টন পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সুইজারল্যান্ডের দক্ষিণে ইতালি সীমান্তের নিকট হিমবাহটিতে গত ২৬ জুলাই অন্তত একটি পর্বতারোহী দুইটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার জন্য সেগুলো সিওনের ওয়ালিস হাসপাতালের ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিএনএ প্রোফাইল সরাসরি মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, উদ্ধারকৃত মরদেহগুলো ১৯৯২ সালে ওয়েইসমিস অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া দুই পর্বতারোহীর।’
নিখোঁজ হওয়ার সময় দুই বেলজিয়ান পুরুষের বয়স ছিল যথাক্রমে ৩৯ এবং ৪১ বছর।
ওয়ালিস পুলিশ ১৯২৫ সাল থেকে নিখোঁজ ব্যক্তিদের একটি তালিকা সংরক্ষণ করে আসছে। এই তালিকায় থাকা অধিকাংশ মানুষ উঁচু পাহাড় ও নদী এলাকায় নিখোঁজ হয়েছেন।
জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলার গতি বেড়ে গেছে। এর ফলে দীর্ঘকাল, এমনকি কয়েক দশক ধরে বরফের নিচে আটকে থাকা পর্বতারোহীদের মরদেহ বেরিয়ে আসার ঘটনা ঘটছে।
গত বছরে ওয়ালিসের ওবার গ্যাবেলহর্ন পর্বতের একটি হিমবাহে ১৯৯৪ সালে নিখোঁজ হওয়া এক সুইস পর্বতারোহীর হাড়-গোঁড় উদ্ধার করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন