প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে পদ্ধতিগত ঝুঁকি মোকাবিলা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বারোপ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) একটি কর্মশালার আয়োজন করেছে।
মঙ্গলবার ঢাকার মিরপুর ক্যাম্পাসের সেমিনার কক্ষে ‘সিস্টেমিক রিস্ক অ্যান্ড রিস্টোরিং ডিপোজিটর্স ট্রাস্ট ফর স্ট্যাবিলাইজেশন অব দ্য ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি বিআইবিএমের সম্মেলন কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিআইবিএম।
বিআইবিএমের অধ্যাপক ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ড. প্রশান্ত কুমার ব্যানার্জী স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
কর্মশালার কারিগরি অধিবেশনে সেশন লিডার হিসেবে আলোচনা করেন সোনালী ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান, বাংলাদেশের সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
বিশেষ সেশন লিডার হিসেবে তিনি বাংলাদেশের ব্যাংকিং খাতের বিভিন্ন ঝুঁকি ও দুর্বলতা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য দেন।
কর্মশালায় নীতিনির্ধারক, জ্যেষ্ঠ ব্যাংকার, শিক্ষাবিদ ও গবেষকেরা অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও সহনশীলতা জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন