প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল ও কলেজ পর্যায় থেকে ১৪০ জন গুণী শিক্ষকের একটি তালিকা চেয়েছে। নির্বাচিত শিক্ষকদের প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ তালিকা জমা দেওয়ার জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বরের একটি বিজ্ঞপ্তিতে মাউশি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি এবং বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজনের কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে রয়েছে।
আরো পড়ুন
ফকিরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানযাত্রীর।
মাউশির চাওয়া তালিকায় ঢাকা জেলা থেকে সাতজন করে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক এবং দেশের অন্যান্য প্রতিটি জেলা থেকে একজন করে শিক্ষক অন্তর্ভুক্ত থাকবেন। এভাবে ৭০ জন গুণী কলেজ শিক্ষক এবং ৭০ জন গুণী স্কুল শিক্ষক বাছাই করা হবে।
নীতিমালায় জাতীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষা স্তর থেকে মোট ১০০ জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায় থেকে নির্ধারিত প্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হবে।
শিক্ষক নির্বাচনের প্রক্রিয়ায় উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে কমিটি ও সার্চ কমিটি কাজ করবে। শিক্ষকদের তথ্য সংগ্রহের পর তা যাচাই-বাছাই করা হবে নির্ধারিত তথ্য ফর্মের মাধ্যমে। সংশ্লিষ্টদের হার্ডকপির সঙ্গে প্রয়োজনীয় সহায়ক নথি সাধারণ প্রশাসন শাখায় জমা দিতে হবে। একই সঙ্গে পূরণ করা তথ্য ফর্মের সফটকপি ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো পড়ুন
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত।
বাছাইয়ের সময় শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, নৈতিকতা এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান বিবেচনা করা হবে। এর পাশাপাশি সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা, পাঠ্যবই বা গবেষণাপত্র প্রণয়ন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং সমাজ সংস্কারে ভূমিকার বিষয়ও মূল্যায়নের আওতায় থাকবে।
প্রাথমিক পর্যায়ে উপজেলা ও জেলা কমিটি শিক্ষকদের বাছাই করবে। পরে জাতীয় পর্যায়ের স্টিয়ারিং কমিটি পুরো প্রক্রিয়া সমন্বয় করবে। নির্ধারিত মানদণ্ডে চূড়ান্ত যাচাই শেষে নির্বাচিত শিক্ষকদের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন