প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, কৃষকদের কৃষিকাজ অব্যাহত রাখার জন্য সরকার ঋণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ‘কৃষিনীতি প্রণয়নে আমরা কৃষকদের অগ্রাধিকার দিচ্ছি এবং তাদের চাষাবাদ অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’
আজ জাতীয় সংসদে পাবনা-৩ আসনের বিরোধী দলের সদস্য মুহাম্মাদ আলী আছগারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। সংসদ অধিবেশনটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, কৃষকদের ঋণ প্রদান এবং তাদের কৃষিকাজকে সহজতর করার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কৃষকদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
তবে তিনি উল্লেখ করেন, কৃষকদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ সহজ শর্তে এবং কম সুদে বিতরণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন