প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক সময় আনসু ফাতিকে বার্সেলোনায় লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে ভাবা হতো। তবে একাধিক ইনজুরির কারণে ক্লান্ত ফাতি বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ানের ক্লাব মোনাকোয় যোগদান করেছেন। কিন্তু সেখানে থেকেও ইনজুরি তার পিছু ছাড়ছে না। গত অক্টোবর থেকে পেশির ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন এই স্প্যানিশ তারকা। তবে তার সময়টা খুব খারাপ যাচ্ছে না। ফুটবলের বাইরের একটি কর্মকাণ্ড নিয়ে বর্তমানে আলোচনা চলছে ফাতির।
মোনাকোর ফরোয়ার্ড আনসু ফাতি তার দ্বিতীয় একক গান ‘ইমাজিনাতে’ প্রকাশ করেছেন। গানটি এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে উপলব্ধ, যা সংগীতশিল্পী হিসেবে তার ক্যারিয়ারের নতুন একটি পদক্ষেপ।
ফাতির সংগীতের সঙ্গে পথচলা শুরু হয়েছিল ২০২০ সালে, যখন তিনি দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। ক্যারিয়ারের শারীরিক প্রতিবন্ধকতা ও কঠিন সময়ের মধ্যে তিনি সংগীতকে আবেগ প্রকাশের মাধ্যম হিসেবে খুঁজে পান। ধীরে ধীরে সেটিকে তিনি পেশাদার উদ্যোগে রূপান্তরিত করছেন।
নতুন গানটিতে লাতিন ছন্দ, আফ্রোবিটস ও আফ্রিকান সংগীতের প্রভাব লক্ষ্য করা যায়, যা তার প্রথম প্রকাশিত গানে দেখা গিয়েছিল। গানের কথায় স্বপ্ন অনুসরণ করা ও প্রতিকূলতা কাটিয়ে ওঠার বার্তা উঠে এসেছে, যা ফাতির নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ।
ফাতি বলেন, ‘এই গানটি প্রকাশের পরিকল্পনা আমরা অনেক দিন ধরেই করছিলাম। জীবনে সব সময় এমন কিছু পরিস্থিতি আসে, যেগুলো আমাকে কাটিয়ে উঠতে হয়। এই মুহূর্তে গানটি প্রকাশ করা প্রতিকূলতা জয় করার প্রতি আমার ইচ্ছা ও মানসিক শক্তিকে আরও দৃঢ় করেছে।’
এর আগে গত জুনে ‘সি কোমো সি’ শিরোনামের গান প্রকাশের মাধ্যমে লা মাসিয়ায় বেড়ে ওঠা প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে সংগীত ক্যারিয়ার শুরু করেন ফাতি। তার প্রথম গানটি এক মিলিয়নের বেশি ভিউ অর্জন করে, টিকটকে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ইকুয়েডরের সংগীত চার্টে পাঁচ নম্বরে উঠে আসে।
গানটির জনপ্রিয়তা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি স্টেডিয়ামেও ছড়িয়ে পড়েছে। মোনাকোর দ্বিতীয় স্টেড লুইস স্টেডিয়ামে ম্যাচের আগে বাজানো সংগীতের তালিকায় গানটি স্থান করে নিয়েছে। ইংল্যান্ডের ফুলহাম ক্লাবও তাদের ঘরের মাঠ ক্রেভেন কটেজে গানটি ব্যবহার করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন