০৪:১২ পি.এম
প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং ব্যয় কমানোর উদ্দেশ্যে বিশ্বজুড়ে পাঁচ হাজার পাঁচশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এই সাথে, কোম্পানিটি আরও সাড়ে তিন হাজার পদের কাজ বাইরের প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে খবরটি আপডেট করেছে এএফপির মাধ্যমে।
সোমবার একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। লাকি স্ট্রাইক ও ডানহিল ব্র্যান্ডের সিগারেট উৎপাদনকারী কোম্পানিটি জানিয়েছে, পুনর্গঠন পরিকল্পনার আওতায় ২০২৮ সালের মধ্যে বছরে ৬০ কোটি পাউন্ড, অর্থাৎ প্রায় ৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এই পুনর্গঠন কার্যক্রমের প্রভাব পড়বে তাদের মোট ৪৭ হাজার কর্মীর প্রায় ২০ শতাংশের ওপর।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং ব্যয় কমানোর লক্ষ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো চলতি বছর বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার কর্মীর ওপর প্রভাব ফেলবে এমন পুনর্গঠন পরিকল্পনা হাতে নিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ তামাক উৎপাদনকারী এই প্রতিষ্ঠান বছরের শেষ নাগাদ পাঁচ হাজার পাঁচশ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। পাশাপাশি, আরও সাড়ে তিন হাজার পদের কাজ বাইরের প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হবে।
আরও পড়ুন: ভারতে মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, উল্টো ব্যবসায়ীদের বিরুদ্ধেই মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর রূপান্তরে এই উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তাদেউ মারোকো জানান, ভবিষ্যতের জন্য একটি উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা আরও গতিশীল, ব্যয়-সচেতন ও প্রযুক্তিনির্ভর কাঠামো গড়ে তুলছেন।
তিনি বলেন, এই পরিবর্তনের ফলে অনেক সহকর্মীর ওপর প্রভাব পড়বে, তবে রূপান্তরের সময় তাদের প্রতি সর্বোচ্চ যত্ন ও সম্মান প্রদর্শন করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতের জন্য প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন