ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এলডিসি) এবং সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিঅ্যান্ডআর বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির পুলিশ কমিশনার (মেইনটেনান্স) প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে সহকারী পুলিশ কমিশনার পরিবহন বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সুদীপ্ত কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার (ইকুপমেন্ট) লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে এবং পীর সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের কমিশনার (পেট্রোল-কোতোয়ালি) হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

অন্য একটি আদেশে বলা হয়, ডিএমপির পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে, ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির লালবাগ সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মো. মাহফুজার রহমানকে সরকারি পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা-১) প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ক্যান্টনমেন্ট) হিসেবে এবং সহকারী পুলিশ কমিশনার সাকিলুর রহমানকে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ৭ জন বদলিকৃত সহকারী পুলিশ কমিশনারকে কর্মস্থলে যোগদানের নিমিত্তে বৃহস্পতিবার ৬ আগস্টের মধ্যেই বর্তমান দায়িত্বভার অর্পণ করতে হবে।

আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ১৩ হাজার টাকা ছিনতাই, দুই ব্যক্তি আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস নয়: বিএনপি নেতা আব্দুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস নয়: বিএনপি নেতা আব্দুস সালাম

বিএনপি ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যৎেও কোনো ফ্যাসিস্ট কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস করবে না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফতুল্লার নতুন কোর্ট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কোনো ধরনের আপস করেনি। আগামী দিনেও ফ্যাসিবাদী শক্তি কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপির কোনো আপস হবে না।

তিনি বলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একই সঙ্গে জুলাই বিপ্লবের স্বীকৃতির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

আব্দুস সালাম আরো বলেন, বিগত সময়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়েছেন এবং সাত হাজার নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন।

সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান বলেন, গত ১৬ বছরে যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অর্থের বিনিময়ে সক্রিয় হওয়া কিছু ব্যক্তিকে মূল্যায়ন করায় দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব ছাত্র রাজনীতিতেও পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেন-জি কী চায়, জানালেন ৪ কোটি ৫০ লাখ অনুসারীর জান্নাত জুবাইর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


জেন-জি কী চায়, জানালেন ৪ কোটি ৫০ লাখ অনুসারীর জান্নাত জুবাইর

 

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ডিজিটাল তারকা জান্নাত জুবাইর রহমানি মনে করেন, জেন-জি প্রজন্ম এখন দ্রুত, সহজে গ্রহণযোগ্য এবং বাস্তবধর্মী কনটেন্টের প্রতিই বেশি আকৃষ্ট। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান বিনোদন জগতের পরিবর্তন এবং তরুণ প্রজন্মের দর্শক-চাহিদা নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন।

মাত্র ২১ বছর বয়সেই জান্নাত জুবাইর অভিনয় ও সামাজিকমাধ্যম দুই ক্ষেত্রেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখেরও বেশি। সাক্ষাৎকারে তিনি বলেন, সামাজিকমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম এবং মাইক্রো ড্রামার উত্থানের ফলে বিনোদন গ্রহণের ধরনে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে জেন-জি দর্শকরা এখন স্বল্প সময়ের মধ্যেই আকর্ষণীয় গল্প দেখতে আগ্রহী।

জান্নাতের মতে, বর্তমান প্রজন্মের দর্শকরা দীর্ঘ সময় ধরে একটি কনটেন্টে আটকে থাকতে চান না। তারা এমন গল্প পছন্দ করেন, যা অল্প সময়ের মধ্যেই বিনোদন, আবেগ ও চমক সবকিছু একসঙ্গে উপহার দিতে পারে। এ কারণেই মাইক্রো ড্রামার জনপ্রিয়তা দ্রুত বেড়ে চলেছে।

বর্তমানে জান্নাত কুকুটাক টিভি অ্যাপের মাইক্রো ড্রামা রিয়েলিটি শো ‘সাবসে বড়া ড্রামেবাজ’-এ বিচারকের দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি নতুন প্রতিভাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ছোট ফরম্যাটের গল্প বলার ক্রমবর্ধমান চাহিদার বিষয়টিও তুলে ধরছেন।

সাক্ষাৎকারে জান্নাত ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সামাজিকমাধ্যমে জনপ্রিয় হওয়ার অভিজ্ঞতা এবং অভিনয়জীবনের বিভিন্ন স্মৃতিও ভাগ করে নেন।

উল্লেখ্য, জান্নাত জুবাইর রহমানি খুব অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। মাত্র ৯ বছর বয়সে তিনি বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর একাধিক জনপ্রিয় হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে ভারতের অন্যতম প্রভাবশালী তরুণ তারকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের নারী ইমার্জিং দলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের নারী ইমার্জিং দলের

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : বাংলাদেশ নারী ইমার্জিং দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল। আজ অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের লজ্জাজনক হারে পড়ল দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে।

পিটারমারিজবার্গে প্রথমে ব্যাট করে ওপেনার সাথী রানির হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে। দলের হয়ে ৫৬ বলে সাথী সর্বোচ্চ ৭৮ রান করেন। এছাড়া মিষ্টি সাহা ৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার মিয়ানি স্মিত, লুয়ান্ডা এনজুজা, ওয়াইনগার্ড এবং আলেক্সজান্দ্রা ক্যান্ডলার ১টি করে উইকেট নেন।

জবাবে, দক্ষিণ আফ্রিকা ২ রান তুলতেই প্রথম উইকেট হারান। ওপেনার ইয়াসমিন খানকে ১ রানে ব্যক্তিগত এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাঁ-হাতি স্পিনার ফাতেমা জাহান। এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার ক্যান্ডলার ও ফে টুনিক্লিফ ১০০ বলে ১৪৬ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ মসৃণ করেন।

বাংলাদেশ পেসার হাবিবা ইসলাম পিংকির শিকার হন টুনিক্লিফ ৪৯ বলে ৮২ রান তুলে। অপরদিকে ক্যান্ডলারের ৬৫ রান ও স্মিতের ৫ রানে অপরাজিত থাকার পর দলের জয় নিশ্চিত হয়।

ফাতেমা ৩৩ রানে ও পিংকি ২৭ রানে ১টি করে উইকেট নেন। আগামী ৯ আগস্ট ডারবানে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী ইমার্জিং দল ২-০ ব্যবধানে পরাজিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদকের প্রত্যাশায় চীনের পথে স্কেটিং দল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


পদকের প্রত্যাশায় চীনের পথে স্কেটিং দল

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে আজ বাংলাদেশের স্কেটিং দল চীনের দিকে রওনা দিচ্ছে। চীনের লিশুই শহরে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ২২ জন স্কেটার।

এই বাংলাদেশ দলে রয়েছে ৯ জন নারী এবং ১৩ জন পুরুষ স্কেটার। পাঁচজন কর্মকর্তাসহ মোট ২৭ সদস্যের দলটি রাতের বেলা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে।

এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশের তালিকায় রয়েছে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানসহ অনেক শক্তিশালী দেশ। কঠিন এই প্রতিযোগিতার অপেক্ষা হলেও গত আসরের সাফল্য লাল-সবুজের প্রতিনিধিদের নতুনভাবে আত্মবিশ্বাস জোগাচ্ছে। গত বছর একটি এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছিল বাংলাদেশের স্কেটাররা, যা দেশের ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষভাবে, নাবীয়ুন ইসলাম ৫০০ মিটার স্পিড রেস ও ১,০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন।

চীনে যাওয়ার আগে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) স্কেটিং দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। এই সময় বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, 'গতবার আমরা দুটি স্বর্ণপদক জিতেছিলাম। এবারও আমরা সেই ধারাবাহিকতা ধরে রেখে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছি। দেশের মানুষের দোয়া ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%