প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিজিবি সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। শুক্রবার, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত ফাঁড়ির টহল দল এই অভিযানটি সম্পন্ন করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম এবং প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, কসমেটিকস, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং এবং মোটরসাইকেল জব্দ করেছে। বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা হয়েছে রসুন। জব্দকৃত পশু পণ্যের বাজার মূল্য প্রায় ৪৬ লাখ ৩৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক বলেছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন