প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সমস্ত ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমান কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এই ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।
এদিকে, সৌদি আরবে যাতায়াতের জন্য বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করা হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ফলে, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত থাকলেও যাত্রীদের জন্য জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরার সুযোগ রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে হবে। স্থগিত ফ্লাইটের পরবর্তী সময়সূচি ও সিদ্ধান্ত পরে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন