ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বমঞ্চে ব্যর্থতা ঘুচিয়ে নতুন গল্প লিখতে পারবে মিশর!


বিশ্বমঞ্চে ব্যর্থতা ঘুচিয়ে নতুন গল্প লিখতে পারবে মিশর!

মিশর ইতিহাসের প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে অংশগ্রহন করে। কিন্তু পিরামিডের দেশটির জন্য বিশ্বকাপ যাত্রা সুখকর হয়নি।

মিশর বিশ্বকাপের চারবারের অংশগ্রহণে কোন ম্যাচেই জয়লাভের সুবিধা পায়নি। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের পর দীর্ঘ ২৮ বছর পর তারকা খেলোয়াড় মোহামেদ সালাহর অসাধারণ নৈপুণ্যে তারা রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে স্থান করে নেয়। কিন্তু বড় তারকা হওয়া সত্ত্বেও তাদের হারের ভাগ্য পরিবর্তন হয়নি।

আসন্ন ফিফা বিশ্বকাপে মিশরের সর্বকালের সেরা এবং বর্তমান তারকা ফুটবলার মোহামেদ সালাহসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ হোসাম হাসান। ইউরোপের শীর্ষ লিগ ও আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়িয়ে দিয়ে তাদের দলে জায়গা করে নিয়েছেন ওমর মারমুশ, মোহাম্মদ এলনেনি, মোহাম্মদ জেদান এবং আহমেদ হেগাজির মতো তরুণ অভিজ্ঞতার অধিকারী ফুটবলাররা। তারা যদি যেকোন সময় যেকোন বড় দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

কোচ: হোসাম হাসান

অধিনায়ক: মোহাম্মদ সালাহ

বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য: বিশ্বকাপে অংশগ্রহণ

সর্বশেষ: কাতার বিশ্বকাপ (২০২২)

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

প্রথম: ইতালি বিশ্বকাপ (১৯৩৪)

অংশগ্রহণ: ৪ বার

ফিফা র‌্যাংকিং: ৩২

আফ্রিকা নেশনস কাপ: ৭ বার চ্যাম্পিয়ন

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মিশর গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে।

খেলার সময়সূচি:

১৬ জুন: বেলজিয়াম বনাম মিশর— সিয়াটল স্টেডিয়াম, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), রাত ১:০০ টা।

২২ জুন: নিউজিল্যান্ড বনাম মিশর— বিসি প্লেস, ভ্যাঙ্কুভার (কানাডা), সকাল ৭:০০ টা।

আরও পড়ুন: পল্টন হত্যাকাণ্ড মামলার নথি গায়েবের অভিযোগ জামায়াতের

২৭ জুন: মিশর বনাম ইরান— সিয়াটল স্টেডিয়াম, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), সকাল ৯:০০ টা।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, মোহামেদ আলা, এল মাহদি সোলিমান।

ডিফেন্ডার: মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, মোহামেদ আবদেলমনিম, আহমেদ ফুতুহ, করিম হাফেজ।

আরও পড়ুন: মোবারক হোসাইন: সরকারের প্রতি মানুষের অনাস্থা বাড়ছে

মিডফিল্ডার: মারওয়ান আত্তিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ, মাহমুদ সাদের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৯ জুন) বিকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠান শেষ হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে নেতারা মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের আড়ালে কিছু কিশোর অপরাধে জড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

বক্তারা নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং তরুণদের শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সঠিক পথে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান,পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শাহাদাত হোসেন,জেলা বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের প্রমূখ।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে বুধবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে বুধবার

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল বুধবার (১০ জুন) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। এই দিবসটি উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ নানা কার্যক্রম।

দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সরকারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের গর্বিত অংশীদার। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়। সেখান থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী পুলিশসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী ২৫টি দেশে ২৭টি শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্ব শান্তিরক্ষায় অনন্য অবদান রেখেছেন। হাইতিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের ৫২৫ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত হবেন।

বর্তমানে বাংলাদেশ পুলিশের ৮ জন নারীসহ ৩৭ জন পুলিশ কর্মকর্তা ইউএনপোল ও ইউএন জবে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ পুলিশের নারী সদস্যগণ ২০০০ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং ১৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা নানা প্রতিকূলতা জয় করে দায়িত্ব পালন করেছেন। তারা স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। হাইতির ভূমিকম্প-কবলিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আফ্রিকা ও ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেও তাঁরা অসাধারণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের পুলিশের এই অনন্য ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

প্রায় চার দশক ধরে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা বিশ্বের সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা এবং শান্তিপ্রতিষ্ঠায় অবিরাম কাজ করে যাচ্ছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবোদ্দীপ্ত এবং অনন্য অবদান বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। এ বছর উক্ত দিন সরকারি ছুটি থাকায় দিবসটি ১০ জুন পালন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন!

আন্তর্জাতিক ডেস্ক

শেরপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন!

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ চক্রের হামলান স্বীকার শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ (১৭) মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) একাধিক সূত্রে সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরআগে ৬ জুন ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন সাইফের মা রেবেকা সুলতানা। হত্যাচেষ্টার ওই অভিযোগটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৯ মে বিকেলে শেরপুরের তাতালপুর বি.এম রোড এলাকায় সাইফ একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় নাঈম মিয়া (১৯), পাপ্পু (২০), স্বপন (২১) ও আরমান (২০) একই স্থানে দাঁড়িয়ে ছবি তুলবে বলে সাইফকে সরে যেতে বলে। সাইফ সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘবদ্ধ চক্রটি তাকে মারধর শুরু করে। এরইমধ্যে মোবাইল ফোনে আরও ১০-১৫ জনকে ডেকে এনে সাইফকে এলাপাতাড়ি মারধর করে এবং রাস্তার পাশে জমে থাকা পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা করা হয়। এসময় সাইফের ডাক-চিকৎকারে লোকজন ছুটে আসলে তাকে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সাইফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

এবিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সাইফের মা রেবেকা সুলতানার দায়ের করা হত্যাচেষ্টার অভিযোগটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। অভিযুক্তদের গ্রেফতারের পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে ওসি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা দুই দিন ককটেল বিস্ফোরণ, দুই আ.লীগ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


টানা দুই দিন ককটেল বিস্ফোরণ, দুই আ.লীগ নেতা গ্রেফতার

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা দুই দিন ধরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা ও নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

পুলিশের সূত্র থেকে জানা যায়, গত সোমবার (৮ জুন) পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে এক জামায়াত নেতার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পূর্বে গত রোববারও (৭ জুন) পৌর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

টানা দুই দিন ককটেল বিস্ফোরণের পর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুই নেতাকে গ্রেফতার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, পৌর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ আছে। পরে দুপুরের দিকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে দুইজনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%