প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আপ্যায়ন খাতে বিগত দুই বছরে ব্যয় হয়েছে ২৭ লাখ টাকা। আগামী অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে আরও ২০ লাখ টাকা বরাদ্দের চাহিদা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার ২০২৪-২৫ অর্থবছরের ব্যয়ের হিসাব ও বাজেটসংক্রান্ত নথি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ব্যয়ের পরিমাণ ১৪ লাখ টাকা ধরা হয়েছে। এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য একই খাতে ২০ লাখ টাকা বরাদ্দের চাহিদা দিয়েছে। সে হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে বরাদ্দের চাহিদা বেড়ে ৬ লাখ টাকা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে বলছেন, শিক্ষা ও গবেষণার মতো মৌলিক খাতে বরাদ্দের পাশাপাশি প্রশাসনিক ব্যয়ের ক্ষেত্রেও যৌক্তিকতা ও প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে উপাচার্যের আপ্যায়ন খাতে বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে কেন অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে, তা স্পষ্ট করা দরকার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না, এই বিষয়ে বলতে পারবে উপাচার্য দপ্তর।"
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, "আমি এই বিষয়ে জানি না; এর আগে ৭টা খাত বিষয়ে জানি শিক্ষকদের ভাড়া সহ কিন্তু এই বিষয়ে জানি না। আমাকে খোঁজ নিতে হবে, এখন কত খরচ করেছে আপ্যায়নে। আমার তো মনে নেই এগুলো বাজেটের বিষয়, বাজেট সেকশনে হয়তো তথ্য আছে। তবে প্রত্যেক দপ্তরে এবং বিভাগে তিন মাস পর পর হিসাব করে টাকা দেওয়া হয়। আর এত টাকা এক বছরে আমি শুনি নাই, খোঁজ নিতে হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন