প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত একটি সেমিনারে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক আধিপত্য থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি জনগণের কাছে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
‘৭ নভেম্বরের চেতনা ও আমাদের স্বাধীন সার্বভৌম চলচ্চিত্র আন্দোলন’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম চলচ্চিত্র আন্দোলন’-এর আহ্বায়ক, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ুয়া মনোজিৎ ধীমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইমন তারিক।
আলোচকরা উল্লেখ করেন, ৭ নভেম্বরের চেতনা মূলত কারো নির্দেশনায় নয়, বরং নিজেদের শর্তে ও সার্বভৌম মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দেয়। যখন আমাদের জাতীয় চলচ্চিত্র শিল্প বৈশ্বিক পর্যায়ে নিজেদের পরিচয় তুলে ধরার জন্য সংগ্রাম করছে, তখন সেন্সরশিপের কড়াকড়ি, প্রাতিষ্ঠানিক একচেটিয়াপনা এবং সাংস্কৃতিক পরাধীনতার বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক মতপার্থক্য ভুলে একটি স্বাধীন ও সার্বভৌম চলচ্চিত্র আন্দোলন গড়ে তোলার জন্য পূর্ণ সৃজনশীল স্বাধীনতা, রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক আধিপত্য থেকে মুক্তি এবং জনগণের মাটির কাছাকাছি থাকার অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানান আলোচকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন