প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বখাটেদের উপদ্রব ও আড্ডা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি সঙ্গবদ্ধ বখাটের দল স্থানীয় ছাত্রীরা যখন স্কুল-কলেজে যাওয়ার জন্য বের হয় এবং ছুটি শেষে ফেরে, তখন তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে বখাটেপনা করে। অনেক সময় এ নিয়ে ভুক্তভোগী ছাত্রীরা এবং অভিভাবকদের সঙ্গে বখাটেদের ঝগড়া বিবাদও ঘটে। স্থানীয় অভিভাবক হাসান আলী জানান, "এলাকার ছাত্রীরা যখন স্থানীয় স্কুল-কলেজে যায় এবং ক্লাস শেষে বাড়ি ফেরে, তখন বখাটের দল তাদের পিছু নিয়ে কটূক্তি করার পাশাপাশি নানাভাবে উত্ত্যক্ত করে।" তিনি আরও বলেন, "অনেক সময় ছাত্রীরা প্রতিবাদ করলে বখাটেরা তাদের দেখে নেবে বলেও হুমকি দেয়।"
অন্যদিকে, একই এলাকার অভিভাবক আব্দুল জব্বার মন্তব্য করেন, "আগে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতাম। কিন্তু ইদানীং স্কুল-কলেজ এলাকায় বখাটেদের উপদ্রব দেখে চিন্তিত হয়ে পড়েছি।" এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, "বখাটেদের উপদ্রব বন্ধে মাঝে মধ্যেই স্থানীয় স্কুল-কলেজ এলাকায় পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজনে বখাটেদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন