ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ — মোহনের ক্ষোভ ছাত্রলীগ নেতাদের প্রতি


‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ — মোহনের ক্ষোভ ছাত্রলীগ নেতাদের প্রতি

বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। তিনি ফেসবুক লাইভে বলেন- ‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’

বুধবার (২৫ নভেম্বর) তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোহন আলোচিত ছিলেন।

আরও পড়ুন: জামায়াতের ১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দাবি

ভাইরাল হওয়া ভিডিওতে মোহনকে বলতে শোনা যায়- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় দলের কিছু নেতাকর্মী তাকে ব্যবহার করেছেন এবং নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় জড়িয়েছেন। এখন দলের কঠিন সময়ে ওই নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশে থাকা কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন।

ভিডিওতে তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকার সময় যারা পদ-পদবি ও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের কারণে তাকে এখনো দলীয় মামলার বোঝা বহন করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের মামলার পাশাপাশি দলীয় মামলার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় বিদেশে অবস্থানরত সাবেক নেতাকর্মীদের উদ্দেশে আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করেন মোহন।

ডিসেম্বর মাসের প্রসঙ্গ টেনে তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়দিন আছে, তোরা আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না। তোরা পদ-পদবি নিয়ে সবকিছুতে ছিলি। তোদের দেওয়া দলীয় মামলা এখনো চালাতে হচ্ছে। এখন দলের কঠিন সময়ে জামায়াত-বিএনপির মামলা চালাব, নাকি দলীয় মামলা চালাব? এখন বিদেশে বসে লিয়াজোঁর কথা বলছিস। তোরা দুই নাম্বার।

আরও পড়ুন: বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে আঙুল তুললে ভেঙে ফেলা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিলিটারি ইনস্টিটিউটের সভায় তিন বাহিনীর প্রধানকে সম্মাননা স্মারক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


মিলিটারি ইনস্টিটিউটের সভায় তিন বাহিনীর প্রধানকে সম্মাননা স্মারক প্রদান

মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হয়েছে ‘কাউন্সিল অব এমআইএসটি’-এর ২৩তম সভা। সভার সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটি'র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন।

২৫ নভেম্বর, ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে পুকুরে স্যান্ডেল ভাসতে দেখে উদ্ধার হলো দুই ভাইয়ের লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


মুন্সীগঞ্জে পুকুরে স্যান্ডেল ভাসতে দেখে উদ্ধার হলো দুই ভাইয়ের লাশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে স্যান্ডেল ভাসতে দেখে উদ্ধার করা হয়েছে দুই ভাইয়ের লাশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজন হলো হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে মোস্তাফিজুর (৪) এবং অন্যজন হলো সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে আলিফ (৩)। তারা উভয়ই চাচাতো ভাই।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দাদা হালিম দেওয়ান তার দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে পাশের পুরোনো বাড়িতে ঘুরতে যান। সেখানে তিনি বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন। এই সময় শিশু দুটি বাড়িসংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুদের খাবার খাওয়ানোর জন্য মা ডাকতে এসে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর স্যান্ডেল ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিঝুম দ্বীপের চিত্রা হরিণ 'বিজলী' শিয়ালের হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


নিঝুম দ্বীপের চিত্রা হরিণ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের পরিচিত এবং প্রিয় চিত্রা হরিণ ‘বিজলী’ শিয়ালের আক্রমণে মারা গেছে। প্রায় এক দশক ধরে নিঝুম দ্বীপের মানুষের সান্নিধ্যে বেড়ে ওঠা এই হরিণটির মৃত্যুতে দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও বর্ণ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে অসুস্থ অবস্থায় বিজলীকে বর্ণ থেকে নিঝুম দ্বীপের নামার বাজারে আনা হয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে দুধ খাইয়ে যত্ন করে বড় করে তোলেন। মানুষের সান্নিধ্য ও আদরে অভ্যস্ত হয়ে যাওয়ায় বিজলী আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। সে নামার বাজার বর্ণ বিভাগের ডাকবাংলো ও আশপাশ এলাকায় বিচরণ করত।

দেশি-বিদেশি পর্যটকদের কাছেও বিজলী ছিল একটি পরিচিত এবং প্রিয় মুখ; দর্শনার্থীরা প্রায়ই তাকে কাছে গিয়ে খাবার দিতেন। জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী জানান, নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয় এবং পরবর্তীতে ২৪ নভেম্বর মঙ্গলবার হরিণটি মারা যায়। ঘটনাটি জানার পর বর্ণ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নামার বাজার এলাকাতেই তাকে মাটিচাপা দেওয়া হয়।

দীর্ঘ সময় মানুষের কাছাকাছি থাকার কারণে বিজলী স্থানীয় বাসিন্দাদের কাছে পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছিল। তার আকস্মিক মৃত্যুতে নিঝুম দ্বীপের মানুষ ও নিয়মিত দর্শনার্থীদের মাঝে গভীর শোক ও আবেগের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিরছড়ায় গ্রেপ্তার হলেন ঈদগাঁওর ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


কালিরছড়ায় গ্রেপ্তার হলেন ঈদগাঁওর ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিনারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সন্ধ্যায়, তাকে ইউনিয়নের কালিরছড়া এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের টহল দল গ্রেপ্তার করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

একই থানার এসআই সনক বড়ুয়া জানান, থানার টফল দল তাকে সন্ধ্যায় আটক করেছে। তাকে গত ১১ নভেম্বর থানায় দায়েরকৃত মামলার (নম্বর- ৫) আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার ১ নম্বর আসামি হচ্ছে মোঃ ফারুক। এ মামলায় বদিউল আলম আকাশ নামের একজনকে আটকও করা হয়েছিল। এসআই সোমন হোসেনের নেতৃত্বে মেম্বারকে আটকের অভিযানটি পরিচালিত হয়। এর আগে জানা গেছে যে, বৃহস্পতিবার সকালে ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া কানচিরা ঘোনা এলাকায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় উক্ত এলাকার মেম্বার মাহামুদুল হাসান মিনার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কায়েম উদ্দিন ডিসেন্টকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ডেকে পাঠানো হয়। দুপুরের দিকে মেম্বারকে ঈদগাঁও থানার হেফাজতে নেয়া হয়। জানতে চাইলে মেম্বার মাহামুদুল হাসান মিনার তখন ঈদগাঁও থানায় অবস্থান করছিলেন বলে জানান। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলেও সূত্র জানিয়েছে। সর্বশেষ সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, মেম্বার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এর আগে দুপুরে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর নিকট কোন মেম্বার আটক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমি বর্তমানে বাসায় অবস্থান করছি। তাছাড়া প্রতিদিন ইউনিয়ন পরিষদে সকল মেম্বার আসেন না। অফিসে গেলে আমি বিস্তারিত জানতে পারব।" এদিকে মেম্বারকে আটকের পরপর কালির ছড়া বাজারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও গাড়ি চলাচল স্বাভাবিক করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%